পার্বতীপুরে ট্রাক চাপায় মহিলার মৃত্যু
আব্দুলাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় সৈয়দপুরগামী গম বোঝাই একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ট-১৬-০২৬৭) সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর এলকায় পৌছালে মিনারা বেগম (৩৫) রাস্তার পাশে গোবরের জ্বালানী শুকাতে আসলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি রাস্তার পাশে উলটে গেলে এসময় চালক মানিক এবং হেলপার খায়রুল ইসলাম গুরতর আহত হলে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার এস আই এমআর সাইদ ঘটনাস্থলে যান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed