শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী আর নেই
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চায়ের দেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক প্রবীন সাংবাদিক শ্রী গোপাল দেব চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ঢাকার অ্যাপেলো হাসপাতালে শুক্রবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি দীর্ঘদিন ধরে জটিল ব্যাধিতে ভুগছিলেন। শ্রীমঙ্গল শহরে এই প্রবীণ সাংবাদিকের মৃত্যু সংবাদ পৌঁছালে শ্রীমঙ্গলের কর্মরত সাংবাদিকরা শোকে মুহ্যমান হয়ে পড়েন। সর্ব মহলে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি দুই পুত্র সুমন দেব চৌধুরী ও সনেট দেব চৌধুরী, স্ত্রী ইলা দেব চৌধুরীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীসহ সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।
গোপাল দেব চৌধুরী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সভাপতি। এছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং বিগত ২৭ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করেছেন। শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
এছাড়াও তিনি শ্রীমঙ্গল রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট, রামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী কমিটির সাবেক সভাপতি, শ্রীমঙ্গল ওষুধ ব্যবসায়ি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৪ সালের ২৫ জুলাই থেকে সাপ্তাহিক চায়ের দেশের সম্পাদক ও প্রকাশক তিনি।
শুক্রবার রাত দশটায় তাদের পারিবারিকভাবে দান করা জমি শ্রীমঙ্গল পৌর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান চায়ের দেশের বার্তা সম্পাদক নান্টু রায়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed