Main Menu

নাগা-সামান্থার বিয়ের খরচ ১০ কোটি

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে সবচেয়ে বেশি নজরে ছিল দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের বিয়ের খবর। দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু। গত জানুয়ারিতে বাগদান সারেন তারা।

বিয়ে উপলক্ষে আজ শুক্রবার ভারতের গোয়ার ডব্লিউ রিসোর্টে জমকালো আয়োজন করা হয়েছে। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত হবে মেহেদি অনুষ্ঠান। এরপর রাত সাড়ে আটটায় হবে নৈশভোজ। তারপর রাত ১১টা ৫২ মিনিটে বিয়ের পিঁড়িতে বসবেন নাগা ও সামান্থা।

এদিকে জানা গেছে, এ জুটির বিয়েতে খরচ হচ্ছে ১০ কোটি রুপি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এ আয়োজনে ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। গোয়াতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হায়দরাবাদে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এ জুটি।

Share





Related News

Comments are Closed