Main Menu

ডোমার পৌর কাউন্সিলরের সংবাদ সম্মেলন

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার পৌর সভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সামিউল ইসলাম বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ডোমার পৌরসভা চত্ত্বরে অনুস্টিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর সামিউল লিখিত বক্তব্যে বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর হতে একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলেছে। কোন সময় আমাকে হুমকি, আবার কোন সময় আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা খবর পরিবেশন করেছে। যার আদৌও কোন সত্যতা নাই। আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল এসব ষড়যন্ত্র করছে। আমি এর তীব্র নিন্দা জানাই। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান তুলু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

Share





Related News

Comments are Closed