বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ১০ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১০ নভেম্বর পরিক্ষা শুরু হয়ে চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি ইউনিটের ২৫ বিভাগে কোটাসহ সর্বমোট ২,৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটে এবার ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর, এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর, সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৮ নভেম্বর।
শিক্ষার্থীরা ৪ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ আবেদন করতে পারবেন।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed