সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী প্রবারণা পূর্ণিমা উদযাপিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৌদ্ধ স¤প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারে দিনব্যাপী প্রার্থনা, ধর্মীয় আলোচনা, মোমবাতি প্রজ্জলন ও ফানুস উত্তোলন সহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বুধবার সিলেট নগরীর আখালিয়া নয়াবাজারস্থ সিলেট বৌদ্ধ বিহারে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, রাম কৃষ্ণ মিশনের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ মহারাজ, ভিকার জেনারেল সিলেট ধর্মপ্রদেশ ফাদার স্ট্যানিসলাউস গমেজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, রেজোয়ান আহমদ, রাজিক মিয়া, সুনামগঞ্জ সরকারী এস সি গার্লস স্কুলের প্রধান শিক্ষক হাফিজ মশহুদ চৌধুরী, সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ প্রমুখ। সন্ধ্যায় ফানুস উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।
অনুষ্ঠানে বক্তার মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং নির্যাতন বন্ধ করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবী জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed