নবীগঞ্জে বিদ্যুৎ স্পৃস্টে যুবকের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। তার নাম জুয়েল মিয়া (২৭)। সে উপজেলার খনকারীপাড়া গ্রামের আব্দুল মালিকের পুত্র ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পূর্ব জাহিদপুর গ্রামের একটি বাড়ীতে বিদ্যুৎ সংযোগের কাজ করতে যায় জুয়েল। কাজের মধ্যে হঠাৎ অসাবধানতা বশত বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়ে সে। এসময় সে চিৎকার চেঁচামেচি করলে আশপাশের মানুষজন এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন । তার অকাল মৃত্যেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed