Main Menu

জৈন্তাপুরে শ্রীপুর চা-বাগানের বাংলোয় চুরি, আটক ১

Manual6 Ad Code

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা-বাগানের এমডি, সিলেট-৪ আসনের সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক-তার, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইমরান আহমদ এমপি’র জৈন্তাপুরস্থ শ্রীপুর চা-বাগানের বাংলোতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়- গত ২ অক্টোবর দিবগত রাত ১০টা হতে ৩ অক্টোবর সকাল সাড়ে ৯টার মধ্যে শ্রীপুর চা-বাগানের এমডি, সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ এর বাংলোর বারিন্দার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টিভি, রিসিভার, ডিস এন্ট্রিনা, চার্জার লাইট চুরি করে নিয়ে যায় চোর দল। এঘটনায় শ্রীপুর চা-বাগানের ম্যানোজার মনসুর আহমদ চৌধুরী বাদী হয়ে গত ৩ অক্টোবর জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন। যার নং-০৫।
পুলিশ ৪ অক্টোবর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে কানাইঘাট উপজেলার চাপনগর গ্রামের বাসিন্দা ফজলুল হক কালাচাঁন এর ছেলে বাহার উদ্দি কে (৩০) শ্রীপুর এলাকা হতে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। মালামাল উদ্ধার করতে এবং অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উলে­খ্য সাংসদ ইমরান আহমদ ঘটনার আগের দিন পর্যন্ত এ বাংলোতে অবস্থান করেছিলেন। এছাড়া তিনি নিজ এলাকায় আসলে এই বাংলোতেই অবস্থান করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মর্কতা ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান- চুরির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করি। চুরির ঘটনায় সন্দেহভাজন হিসাবে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে ও অপরাধীদের আটক করতে অভিযান চলছে।

 

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code