গৌরব-সৌরভে এক খন্ড সিলেট
আহমেদ বকুল: সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ‘সিলেট গৌরব’র রেপ্লিকা স্থাপনের পর এবার স্থাপিত হলো ‘সৌরভ’। জেলা প্রশাসনের এই নান্দনিক কর্মকান্ডে মুগ্ধ সবাই! প্রতিদিন দুর দুরান্ত থেকে আগত মানুষ গৌরব ও সৌরভের রেপ্লিকা দেখে থমকে দাঁড়ায়। বিমুগ্ধ চােখে তাকিয়ে দেখে এক টুকরো সিলেট! দেখে যেখানে এক সময় ময়লা আবর্জনা এবং জলকাদার মাখামাখি ছিল-যেখানে দালাল আর উটকো লােকের ছিল আড্ডাবাজি আজ সেখানে মাথা উঁচু করে দাড়িয়েছে ‘সিলেট গৌরব ও সৌরভ’।
মানুষের সৃস্টিশীল মনোভাব অনেক কিছুই বদলে দিতে পারো। বদলে দিতে পারে তার চারপাশ। বদলে দিতে পারে শহর-বন্দর- সমাজ-রাষ্ট্র। প্রকৃতিকন্যা সিলেট আপন সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত। আর এই সৌন্দর্যময়তাকে একনজরে অবলোকন করার জন্য সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার তাঁর নান্দনিক চিন্তা চেতনার মাধ্যমে জেলা প্রশাসকের চৌহদ্দির ভেতর স্থাপন করেছেন মিনি সিলেট। রেপ্লিকাগুলোর নজরকাড়া সৌন্দর্য মানুষকে আবেগতাড়িত করে। গৌরবে আছে বিছানা কান্দি, আলী আমজদের ঘড়ি, কিনব্রীজ, চান্নিঘাটের সিড়ি, সুরমা নদী, চায়ের বাগান, পাহাড় টিলাসহ নানান ঐতিহাসিক স্থাপত্যের রেপ্লিকা। আছে নাগরী হরফের সদম্ভ উপস্থিতি। একটি আবেষ্টনীর মাধ্যমেই এসব মনোমুগ্ধকর জিনিষ স্থাপন করা হয়েছে।
সৌরভ-নামের সার্থকতা সৌরভেই রয়েছে। সৌরভে সিলেটের প্রসিদ্ধ সব ফলমূলের গাছ লাগানো হয়েছে। আগে এই মাট ছিল ঘাস আর জলকাদার ছড়াছড়ি। কিন্ত এখন দৃশ্যপট ভিন্ন। সাতকরা, কমলা লেবুসহ ফল ফুলের সমাহার ঘটিয়ে পুরো পরিবেশটাকেই দৃষ্টি নন্দন করে নাম দেয়া হয়েছে ‘সৌরভ’। সৌরভে- গৌরবে সিলেট জেলা প্রশাসনের আঙ্গীনা মাথা উঁচু করে দাড়িয়ে সিলেটের মহীমা প্রকাশ করছে। আর এই ঐতিহাসিক কর্মকান্ড সাধন করে সিলেটের জেলা প্রশাসন মানুষের প্রশংসা লাভে সক্ষম হয়েছেন। সিলেট গৌরব ও সৌরভ’র নান্দনিক পরিকল্পনা গ্রহন এবং দ্রুততম সময়ে বাস্তবায়ন করে ডিসি রাহাত আনোয়ার সিলেটবাসীর শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হলেন। সৌরভ ও গৌরবের অংশীদার হলেন আজীবনের জন্য।
এই রেপ্লিকাগুলোর পুরো ডিজাইন কাজ করেছেন সিলেট আর্ট এন্ড অটিষ্টিক স্কুলের অন্যতম কর্মকর্তা চারুশিল্পী ইসমাইল গণি হিমন ও চারুশিল্পী আলী দেলোয়ার। সিলেট গৌরব ও সৌরভেরর আনুষ্ঠানিক উদ্বােধন এখনো হয়নি।
Related News
পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া, ১৫ বছর ধরে অতিথিদের মিলনমেলা
Manual3 Ad Code মো. সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়: ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদেরRead More
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
Manual5 Ad Code শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টিরRead More



Comments are Closed