বিশ্ব শিক্ষক দিবস আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশ্বব্যাপী আজ পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর এই দিবস পালিত হয়ে আসছে।
শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয় দিবসটি। ইউনেস্কো শিক্ষক দিবসের এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’!
বিশ্বের ১০০টির মতো দেশে দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি এ বছর ১৮ অক্টোবর দিবসটি পালন করবে বলে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed