নরসিংদীতে ধর্ষণের পর হত্যা: ৩ জনের ফাঁসি
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ অক্টোবর) বিকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম রাব্বানী এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্তরা হলো, সুলতান মিয়া ওরফে জামাই সুলতান, শফিকুল ইসলাম শরীফ ও ওসমান গণি। সুলতান মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত হোসেন আলী বেপারীর ছেলে, শফিকুল ইসলাম একই উপজেলার মধ্যপানান গ্রামের আলী হোসেনের ছেলে এবং ওসমান গণি নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত আ. মোতালিবের ছেলে।
ফখরুদ্দিন ভূঁইয়া জানান, ফাঁসির পাশাপাশি অন্য এক ধারায় তিন আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিন আসামিকেই ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি সুলতানকে বাড়তি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ ফেরুয়ারি শিবপুরের কলাগাছিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেন সংশ্লিষ্ট থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। ঘটনার তদন্তে বেরিয়ে আসে, সুলতান, শরীফ ও গণি ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে ২০১৫ সালের আগস্টে আদালত মামলার অভিযোগ গঠন করেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed