নগদ টাকা ছাড়াই ভারতীয় ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের জন্য ভিসা ফি এখন আর নগদ টাকায় দিতে হবে না। ইলেকট্রনিক পদ্ধতি ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ নামের একটি সেবার আওতায় ভিসা ফি জমা দিতে পারবেন।
এ সেবাটি চালু করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে নতুন এই সেবার উদ্বোধন করেন ভারতের সফররত অর্থমন্ত্রী অরুণ জেটলি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বি শ্রীরাম ও ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রাসকিনহা।
গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারতে গেছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed