ছাতকে ভারতীয় মদসহ আটক ৩
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৬১ বোতল ভারতীয় মদ, ১টি সিএনজি অটোরিকশাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, ছাতক উপজেলার কালরুকা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের হুশিয়ার আলীর ছেলে সাইদুল ইসলাম (২২) ও নরুল্লাপুর গ্রামের সাজিদ আলীর ছেলে বাবুল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জাউয়া পুলিশ ফাড়িঁর ইনচার্য নির্মল দেব, এসআই নূর মোহাম্মদ, এএসআই সমীরন দেব,সাইফুল ইসলাম,মফিজুর ইসলামসহ ক্যাম্পের পুলিশ সদস্যরা সুনামগঞ্জ-সিলেট সড়কের জাওয়া বাজার এলাকার পাইগাঁ পয়েন্ট অভিযান চালিয়ে একটি সিএনজি দিয়ে ১৬১ বোতল ভারতীয় মদ পাচার করার সময় জগন্নাথপুর সড়কে যাওয়ার পথে ৩জন ব্যবসায়ী ও পরিবহনে ব্যবহ্নত সিএনজি আটক করে পুলিশ। জাউয়া পুলিশ ফাড়িঁর ইনচার্য নির্মল দেব, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed