কে হবেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’?
বৈশাখী নিউজ ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর সব বিতর্কের অবসান হতে যাচ্ছে বুধবার বিকেলে। রাজধানীর একটি হোটেলে জানানো হবে কার মাথায় উঠছে সেরার মুকুট। জান্নাতুল নাঈম এভ্রিলকে বাদ দিয়ে বাকি ৯ প্রতিযোগী থেকে বেছে নেওয়া হবে নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। এমনটাই জানা গেছে আয়োজকদের তরফ থেকে।
এভ্রিলকে বিজয়ী ঘোষণার শুরু থেকে চলছিল বিতর্ক। এরপর বিয়ের বিষয়টি যেন আগুনে ঘি ঢালে। তাই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আয়োজকরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠেছে কে হচ্ছেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’?
আয়োজকরা জানান, বুধবার বিকেলে হোটেল ওয়েস্টিনের বল রুমে প্রতিযোগীদের ডাকা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিচারক ও সাংবাদিকদের উপস্থিতিতে পুনরায় ঘোষণা করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর নাম।
এদিকে ফেসবুক লাইভে মঙ্গলবার বিকেলে জান্নাতুল নাঈম এভ্রিল ‘বিবাহিত ও ডিভোর্সি’ বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ডে যে-ই যাক না কেন, তার জন্য আমার শুভকামনা থাকবে।’
নিয়ম অনুযায়ী, নতুন বিজয়ী হবেন দুই রানার আপের একজন। এর মধ্যে প্রথম রানার আপ জেসিয়া ইসলামই মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে গুঞ্জন রয়েছে। দ্বিতীয় রানার আপ জান্নাতুল নাঈম হিমিও আছেন আলোচনায়।
জানা যায়, সংবাদ সম্মেলনে ১০ বিজয়ীর হাতেই হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে। প্রকাশ করা হবে তাদের বিশেষত্ব ও গুণের কথা। ছয় বিচারকের মধ্যে ৫ জন এতে উপস্থিত থাকবেন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed