Main Menu

ডোমারে যুবকের আত্নহত্যা

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মায়ের উপর অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে জামাল উদ্দিন (২৪) নামে এক যুবক । সোমবার দুপুর ১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবশ ৩নং ওয়ার্ড কালাপাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত জামাল উদ্দিন নওদাবশ কালাপাড়ার মৃত মকবুল হোসেনের একমাত্র ছেলে ও স্থানীয় ইউপি সদস্য জয়নাল উদ্দিনের ভাতিজা।
ইউপি সদস্য জয়নাল আবেদিন জানান, সকালে জামালের সাথে তার মা সহিদা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বাধে। এরই এক পর্যায়ে সকলের অগোচরে দুপুরে সে তার নিজ ঘড়ের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাড়ীর লোকজন এ সময় তাকে উদ্ধার করলেও তার আগেই তার মৃত্যু ঘটে। নিহত জামালের একটি মেয়ে শিশু রয়েছে বলে জানান তিনি। পেশায় সে ভ্যানচালক ছিল।
ডোমার থানা অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed