অধ্যক্ষ মুজিবুর রাহমান কামালী’র ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রাহমান কামালী (৪৭) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহিৃ..রাজিউন)।
সোমবার দুপুর ১টায় আঙ্গারজুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ উচ্চ রক্তচাপে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে অধ্যক্ষ মাওলানা কামালীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়-স্বজন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার মানুষ শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকার শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। অবহেলিত এলাকায় শিক্ষার আলো বিস্তারে তাঁর অবদান অপরিসীম।
অধ্যক্ষ মাওলানা মুজিবুর রাহমান কামালীর জামাতা সুবহানীঘাট দারুসসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শাব্বির আহমদ জানান- মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আঙ্গারজুর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed