Main Menu

জাফলংয়ে ২০টি বোমা মেশিন ধ্বংস

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের জাফলং পিয়াইন নদীর তীরবর্তী এলাকায় পরিবেশ বিধ্বংসী অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধে সোমবার অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এসময় কোয়ারি এলাকায় ২০টি বোমা মেশিন ও মেশিন পরিচালনায় ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. আমিনুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী স্থানসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে চলে আসা বোমা মেশিন বন্ধে প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মো. আব্দুল্লাহ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, নির্বাহী ম্যাজিস্ট্র্যাট ক্রিস্টোফার হিমেল রিছিল, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, অফিসার তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাটের সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম, বিজিবি সংগ্রাম ফাঁড়ি ইনচার্জ খালেদুর রহমান সহ পুলিশ, বিজিবির অর্ধ শতাধিক সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

 

Share





Related News

Comments are Closed