সিলেটে জিয়া পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জিয়া পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ বলেছেন, দেশের গণতন্ত্রকে হত্যার যে অপ-সংস্কৃতি চলছে, এটা থেকে উদ্ধার হতে হলে একেকজন নেতাকে হান্নান শাহ হতে হবে। কারণ ১/১১ তার এক গর্জনে বিছিন্ন থাকা বিএনপির নেতাকর্মীরা ঐকবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ছিলো। আগামী দিনে নির্দলীয় তত্ত¡ধায়ক সরকারের অধিনে নির্বাচন বা আন্দোলন সংগ্রাম যাই হউক না কেন হান্নান শাহ্র মত সকলকে গর্জে উঠতে হবে।
গত ১ অক্টেবার রোববার রাত ৮টায় বন্দরবাজারস্থ জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন হান্নান শাহ বিএনপির দুঃসময়ের কান্ডারী ছিলেন, আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি, সেই সাথে তার রেখে যাওয়া রাজনৈতি কর্মকান্ড ও দক্ষতাকে বুকে লালন করে আগামীতে দেশের গণতন্ত্র পুনঃউদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সৈয়দ রেজাউল করিম আলো, নিজাম ইউ জায়গীরদার, শামীম মজুমদার, ছালিক আহমদ চৌধুরী, আব্দুল খালিক, সাহেদ আহমদ, আব্দুস সোবহান, কাজী ফুরাদ, আব্দুল মুকিত সুমেল, আব্দুস সালাম, মিনহাজুল ইসলাম মিনহাজ, সামছু উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই হান্নান শাহ’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed