রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ডোমারে মানববন্ধন
মো রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: মিয়ারমারের রাখাইন রাজ্যে নিরিহ মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যা, ধর্ষনসহ বসতবাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোম্বর রবিবার বিকালে ডোমার বাটার মোড়ে ডোমার আব্বাস উদ্দীন একাডেমী আয়োজিত সংগঠনের পরিচালক প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধানের সভাপতিত্বে অনুস্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন কবি-সাহিত্যিক ও সাংবাদিক সালেম সুলেরী, কবি আনোয়ারুল হক, ডেইজী নাজনীন মাশরাফী নীনা, সহিদুল সরকার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, প্রভাষক জাকির প্রধান, এ্যাডভোকেট মালা জেসমিন, নীলফামারী জেলার বিশিষ্ট কবি সাহিত্যিক সেলিনা সাথী, উপজেলা শিল্পী সমিতির সভাপতি জাবেদুল ইসলাম সানবীম প্রমূখ।
বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে একসাথে আন্দোলন করার আহবান জানিয়ে, মানুষ খেকো রক্ত পিপাসু অং সাং সুচী’র নোবেল বিজয়ী বাতিল এবং রোহিঙ্গা নির্যাতন বন্ধের জোর দাবী জানান তারা।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed