পূজার ছুটি শেষে গণ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
সারোয়ার জাহান সাগর , গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা ও ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র আশুরার ছুটি শেষে আজ সোমবার থেকে গণ বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
পবিত্র আশুরা ও দূর্গাপূজা উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর বুধবার থেকে ০১ অক্টোবর রোববার পর্যন্ত ছুটি শেষে সোমবার (২ অক্টোবর) থেকে আবারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গণবি ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন বিভাগের ক্লাস চলছে। শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম হলেও উপস্থিতরা উৎসবের আমেজ চোখেমুখে মেখেই ক্লাস করছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed