রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বগুড়া থেকে রংপুরগামী ১০ টাকা কেজি দরের চাল নিয়ে একটি ট্রাক রংপুর যাচ্ছিল। অন্যদিকে রংপুর থেকে বগুড়ার শেরপুরে যাচ্ছিল একটি পিকআপ। মিঠাপুকুরের জায়গীরহাট নামক এলাকায় আসার পর যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ছয়জন আহত হয়।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতদের রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ধীরেন্দ্রনাথ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed