ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন
বৈশাখী নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে সিলেট-ঢাকা মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় রোববার রাত ৯টার দিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফুর রহমান নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ সময় দুই পথচারী আহত হয়েছেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরব থানার কনস্টেবল আরিফুর রহমান রাতে টোলপ্লাজা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত ৯টার দিকে টোলপ্লাজার কাছে ওভারব্রিজের নিচে এক পথচারী ছিনতাইকারীর কবলে পড়লে ওই কনস্টেবল এগিয়ে যান।
এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছিনতাইকারীদের ধরতে আশপাশে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed