ওসমানীনগরে বাসার তালা ভেঙ্গে ৮ লাখ টাকার মালামাল চুরি
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউপির গ্রামতলা রোডের শাহজাহান মিয়ার বাসায় চুরি সংগঠিত হয়েছে।
চোরেরা বাসার কলাপসেবল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শয়ন কক্ষের তালা ভেঙ্গে ১৬ ভরি স্বর্ণালংকার, মুলবান কাগজপত্র, বাসার দলিল, চেকবুক সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) কবির আহম্মেদ ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনাস্থল পরদির্শন করেছেন।
বাসার মালিক শাহজাহান মিয়া বলেন, শুক্রবার বিকেলে আমার স্ত্রীকে নিয়ে সিলেট শহরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। সন্ধ্যার পর আমার বাসার কেয়ারটেকার বাসায় তালা দিয়ে বাজারে বেরিয়ে যায়। রাত ১১টার দিকে আমরা বাসায় এসে দেখি চুরেরা তালা ভেঙ্গে স্বর্ণ সহ মূল্যবান সব কিছু নিয়ে গেছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনাটি চুরি নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed