সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় বাহার উদ্দিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেক শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বাহার উদ্দিন কান্দাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
বাহারের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমতে যায় বাহার। সকালে তার ঘরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পেছনে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed