Main Menu

দুবাইয়ে চালু হলো উড়ন্ত ট্যাক্সি (ভিডিও)

বৈশাখী নিউজ ডেস্ক: জলপথে এবং আকাশপথে চলার উপযোগী ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির রাজধানী দুবাইয়ে গত সোমবার দুই সিটের স্বচালিত উড়ন্ত ট্যাক্সির সফল পরীক্ষা চালানো হয়।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, দুবাইয়ের জুমায়রা সৈকতে দুই সিট বিশিষ্ট এ উড়ন্ত ট্যাক্সির সফল উড্ডয়ন করা হয়।

দুবাই প্রশাসনের তথ্য ও যোগাযোগ দফতরের বিবৃতিতে জানানো হয়, সড়ক ও যানবাহন কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্বে প্রথমবারের মত কোন ধরনের পাইলট ছাড়াই স্ব-নিয়ন্ত্রিত এ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে। এর মাধ্যমে যাত্রীরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবেন।

এছাড়া এ ট্যাক্সির মাধ্যমে বিভিন্ন শপিং মল, ভবন এবং যে কোনো স্থানে নিরাপদে খুব দ্রুত পৌঁছতে পারবেন যাত্রীরা। এ উড়ন্ত ট্যাক্সিটির জলপথে গতি আধা ঘন্টায় ৫০ কিলোমিটার এবং উড়ন্ত পথে ১০০ কিলোমিটার।

Share





Related News

Comments are Closed