জৈন্তাপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ব্র্যাক ব্যাংকের সম্মুখে জাফলংগামী বাস ও সিলেটগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫জন আহত হয়েছে।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ব্র্যাক ব্যাংকের সম্মুখে সিলেট হতে ছেড়ে অাসা জাফলংগামী মাইক্রোবাসের (সিলেট-জ-১১-০৪৫৩) সাথে জৈন্তাপুর থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী লেগুনার (নং সিলেট-মেট্রো-ছ-১১-০০৩৬) মুখোমুখি সংঘর্ষ ঘটে ৷ এতে চালক সহ ৬ জন অাহত হন ৷ স্থানীয় জনতা তাদের কে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে ৷ এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে লেগুনা চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে ৷ নিহত লেগুনা চালক আনোয়ার আলী (২৭) সিলেট সদর উপজেলার পিরের বাজার এলাকার ময়নুদ্দিনের ছেলে ৷
অাহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার অাসামপাড়া গ্রামের তমিজ উদ্দিনের স্ত্রী রোকিয়া বেগম (৪৫), তাদের কাজের মেয়ে মারুফা বেগম (১৪), গোয়াইনঘাট উপজেলার মুকিত অালীর ছেলে তারেক অাহমদ (১৮), একই উপজেলার অাজিজুর রহমানের ছেলে তারেক অাহমদ বিলাশ (১৭), গোয়াইনঘাট উপজেলার জাফলং ছৈলাখেল গ্রামের যুগির সূত্রধরের ছেলে সুনিল সূত্রধর (২৩) ৷ গুরুত্বর অাহত রোকিয়া বেগম ও মারুফা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির দূর্ঘটনায় লেগুনা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের লাশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed