Main Menu

নবীগঞ্জে বাস-এম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে বাস ও এম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে । এতে শিশুসহ গুরুতর আহত হয়েছে ২০ জন। এসময় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে । মুমুর্ষ অবস্থায় এম্বুলেন্স চালকসহ’ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে ২জন মারা যায়।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা পাপিয়া পরিবহণের দ্রতগতির বাস ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে আসা চুনারুঘাটগামী রোগীবাহী এম্বুলেন্স নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে বাসের ধাক্কায় এম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিক (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহতদের অবস্থা বেগতিক দেখলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । পরে শেরপুর হাইওয়ে পুলিশ, শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থল এ উপস্থিত হয় ।
হাসপাতাল ও নিহতদের আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে এম্বুলেন্স এর যাত্রী পান্না আক্তার (২০) ও আলা উদ্দিন (৪০) মারা যান। উভয়ের বাড়ি চুনারুঘাট উপজেলায়।
এদিকে আশংকাজনক অবস্থায় এম্বুলেন্স চালককে ওসমানী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
খবর পেয়ে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।
স্থানীয়রা জানান, মহাসড়কের বিরাট ভাঙ্গন এলাকা অতিক্রমকালে বাসটি গর্তে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে এম্বুলেন্সকে ধাক্কা দেয় । মহাসড়কে ভাঙ্গনের ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন ।
আহতরা হলেন খায়রুণ নেছা(৩৫), শিশু নিলয় (৫), আলিছা বেগম(৩৪), নিলা আক্তার(৩২), রুমেলা বেগম(২৬), আলহাদী বেগম (৩২) ।
এ বিষয়ে (হবিগঞ্জ-সিলেট) সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, আমি নিকটে ছিলাম, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আমার গাড়িতে করে আহতদের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই ।

Share





Related News

Comments are Closed