ছাতকে বিষাক্ত ভিমরুলের কামড়ে আরো ১জনের মৃত্যু
ছাতক প্রতিনিধি: ছাতকে বিষাক্ত ভিমরুলের কামড়ে আরো একজনের মৃত্যু ঘটেছে। এনিয়ে একই পরিবারের যমজ দু’সহোদরসহ একসপ্তাহে ৪জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শুক্রবার উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির কহল্লা গ্রামের আবুল কালামের পুত্র হাসান আহমদ (৫) ভিমরুলের কামড়ে মৃত্যু ঘটে। বুধবার লাকড়ি সংগ্রহের সময় বিষাক্ত ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় একই পবিারের ৪জন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বুধবার রাতেই হোসেন আহমদ (৫) মারা যায়।
বৃহস্পতিবার এসআই আব্দুল ওয়াহিদ হোসেন আহমদের লাশ থানায় এনে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্যে সুনমগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। এদিকে এসআই প্রনঞ্জয় মৃত হাসান (৫) এর লাশ শুক্রবার বিকেলে থানায় নিয়ে আসেন।
এছাড়া ২৩ সেপ্টেম্বর কালারুকা ইউপির সঙ্করপুর (নজমপুর) গ্রামের মছকন্দর আলীর পুত্র আমির আলী (১৮) ও ২০ সেপ্টেম্বর উত্তর খুরমা ইউপির নানশ্রী (এলংগি) গ্রামের মফিজ আলীর পুত্র মনোহর আলী (৩৫) ভিমরুলের কামড়ে মৃত্যুবরন করেছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed