দেখে নিন ইত্যাদি’র পাবনা পর্ব
বিনোদন ডেস্ক: ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পাবনা জেলার ঈশ্বরদীর রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে।
নতুন এই পর্বে থাকছে পাবনায় জন্মগ্রহণকারী মহানায়িকা সুচিত্রা সেনের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। সুচিত্রা সেনের স্কুলবান্ধবী ৮৬ বছর বয়সী সারা আহমেদ শেফালি থাকছেন এই পর্বে।
রয়েছে প্রচারবিমুখ কৃষি অন্তঃপ্রাণ বাদশার সাক্ষাত্কার। রয়েছে ঐতিহ্যবাহী ‘পাবনা মানসিক হাসপাতাল’-এর ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এ ছাড়া রয়েছে বিদেশি প্রতিবেদন। এবারের পর্বে গান রয়েছে দুটি।
একটি গান গেয়েছেন পাবনার সন্তান বাপ্পা মজুমদার ও তাঁর ব্যান্ড দলছুট। দ্বিতীয় গানটি গেয়েছেন পাবনার আরেক সন্তান অভিনেতা চঞ্চল চৌধুরী।
এবারও রয়েছে দর্শক পর্ব। নির্বাচিত দর্শকদের সঙ্গে দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছেন পাবনার আরও দুজন কৃতী নাট্যদম্পতি বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী। রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।
ইত্যাদির এই পর্ব ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হয়।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed