রাজধানীতে ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় আজ একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
তারা হচ্ছে- মো. শাহজাহান মিয়া (৩৫), সারোয়ার হোসেন (৩৬) ও কদ্দুস মিয়া (৩৪)। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকায় একটি ১১ তলা নির্মাণাধীন ভবনের ১০ তলার দেয়ালে আস্তরের কাজ করার সময় মাচাঁ ভেঙ্গে তিন শ্রমিক নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
গুরুতর আহত অপর শ্রমিককে ঢাকা মেডিকেল কালেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, নিহত শ্রমিক শাহজাহান ও সারোয়ার সহোদর। অপর শ্রমিক কুদ্দুস সম্পর্কে তাদের চাচাত ভাই। তাদের বাড়ি নেত্রকোনা জেলায় বলে স্বজনরা জানিয়েছেন। উত্তর বাড্ডার জিএম বাড়ি এলাকায় তারা থাকতেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed