Main Menu

স্বাগত চৌধুরীর শয্যাপাশে স্বেচ্ছাসেবকদল সভাপতি শফিউল বারী বাবু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সন্ত্রাসীদের হামলায় আহত মৌলভীবাজর জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরীকে দেখতে বৃহস্পতিবার সিলেট ওসমানী হাসপাতালে যান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এই নির্মম ও পৈশাচিক ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঘটনার মূল হোতা জেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম সুমন ও তার সহযোগী যুবলীগ সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আহত স্বাগত চৌধুরীকে দেখতে এ সময় তার সাথে ছিলেন ‘অর্পণ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি বীথিকা বিনতে হোসাইন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াাহিদ সোহেল, যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, খালেদুর রশীদ ঝলক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আহমেদ নাজিম রান্না, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ খান, সাহেদ আহমদ, মো: মাকসুদ আলম,আজিজ খান সজীব, ফারুক আহমদ, ছাত্রদল নেতা ছদরুল ইসলাম লোকমান, সালমান আহমদ রানা, রাজ্জাক খান রাজ, রাজু আহমদ অপু, এনাম আহমদ রাজ প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed