নবীগঞ্জে ৬দিনের ব্যবধানে আবারো বসতঘর পুড়ে ছাই
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে ৬দিনের ব্যবধানে আবারো পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসত বাড়ি । খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা আনমনু রোডের ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত রিংটু দাশের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে দুর্গাপূজা উৎযাপন করতে আশেপাশের পূজা মন্ডপে যায় । রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী রিংটু দাশের বসত ঘরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে হঠাৎ করে ধাও ধাও করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন । এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরের আসবাবপত্র, বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামালসহ সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ¦ সাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র (১) এটিএম সালাম প্রমুখ।
নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ¦ সাবির আহমদ চৌধুরী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলা যাচ্ছে না। পুড়ো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ।
নবীগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ তৈয়ব আলী হাওলাদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি । বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হহয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘরটি টিন সেটের ও চারিদিকে দেয়াল দেয়া। ঘরটি অনেক বড়। সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি ।
উল্লেখ্য, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডস্থ থানা পয়েন্টে সত্তার মিয়ার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি লেপ তোষকের দোকান, আরএফএল প্লাষ্টিকের দোকান, একটি সেলুন, ইলেক্ট্রনিক্স এর দোকান, একটি মোবাইল টেলিকমের দোকানসহ কমপক্ষে ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed