আসছে ‘মাইক্রোসফট অফিস ২০১৯’
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় ‘মাইক্রোসফট অফিস বা এমএস অফিস’ সফটওয়্যারটির নতুন সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার ‘অফিস ২০১৯’ নতুন এই সংস্করণটি অবমুক্তকরণের সম্ভাব্য সময় ঘোষণা করেণ। এই ঘোষণা অনুযায়ী ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এ সফটওয়্যারটি পাওয়া যাবে।
নতুন এই সংস্করটিতে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের পাশাপাশি সার্ভার সংস্করণ হিসেবে মাইক্রোসফট এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেস সহ আরো কিছু ফিচার যুক্ত করা হবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত মাইক্রোসফট ইগনাইট সম্মেলনে দেয়া এই ঘোষণায় মাইক্রোসফট কর্তৃপক্ষ আরো জানায় ‘অফিস ২০১৯’ সংস্করণে তথ্যপ্রযুক্তি ফিচার, ব্যবহারযোগ্যতা বাড়াতে সার্ভার হালনাগাদ, কণ্ঠস্বর প্রযুক্তি ও নিরাপত্তার বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে।
এতে থাকছে এক্সেল ব্যবহারকারীদের জন্য হালনাগাদ ফর্মুলা ও চার্ট ব্যবহার করার সুবিধা এবং পাওয়ার পয়েন্ট ব্যবহারকারীদের জন্য অ্যানিমেশন ফিচার ব্যবহার করার সুবিধা।
আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন এই সফটওয়্যারটির প্রিভিউ সংস্করণ পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
২০১৫ সালে অফিস স্যুটটির সর্বশেষ বড় হালনাগাদ ‘এমএস অফিস ২০১৬’ চালু করেছিল মাইক্রোসফট।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed