পদোন্নতি সহ ৭দফা দাবীতে শিক্ষকদের স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: টাইমস্কেল ও পদোন্নতি সহ ৭দফা দাবী বাস্তবায়নের দাবীতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক-শিক্ষিকারা।
সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষিক বাবলী পুরকাস্থ’র নেতৃত্বে বুধবার সকাল ১১টায় স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিলেট সরকারী পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান, জৈন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সরকারী পাইলট স্কুলের শিক্ষক শওকত হোসেন, মাসুক মিয়া, আ ন ম সুফিয়ান, আজিজুর রহমান, মহিল লাল নাথ, বাদল চন্দ্র দেব, এমদাদুল ইসলাম, রেজিয়া আক্তার, ইকবাল মাসুদ, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী মর্তুজা, মুহিবুর রহমান, গোলাম দস্তগীর, শহীদুল আলম, সমীরন, যুপ্রতীম, শাহ আক্তারুজ্জামান, লাক্কুতরা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চরিত্রবান সেনাপতি, নানু মিয়া সহ সিলেট জেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed