Main Menu

পুজামণ্ডপের নিরাপত্তায় র‌্যাবের বিশেষ নজরদারী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের সময় ধর্মীয় অনুষ্ঠান, উপাসনালয়সমূহে নাশকতা, সন্ত্রাসী এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধকল্পে বিশেষ নজরদারি বাড়িয়েছে র‌্যাব-৯ ।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, পুজা উদযাপনের সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল নাশকতা ও সন্ত্রাসী এবং যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি এবং ধর্মীয় সম্প্রীতি যাতে নষ্ট করতে না পারে সে দিকে র‌্যাব সতর্ক দৃষ্টি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এবার সার্বজনীন ভাবে সিলেট মেট্রোপলিটনে ১২৩টি পূজামন্ডপ ও সিলেট জেলায় ৪৩৯ টি পূজামন্ডপসহ সিলেট বিভাগে সর্বমোট ২০৩৬ টি পূজাম-পে পূজা অনুষ্ঠিত হচ্ছে। একারণে র‌্যাবের পোষাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোষাকে র‌্যাব সদস্যরা প্রতিটি পূজামন্ডপে ও তার আশপাশ এলাকায় অত্যন্ত সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।

এছাড়া র‌্যাব-৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সার্বক্ষনিক মনিটরিং এর জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তাছাড়া র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম বিভিন্ন পুজামন্ডপে সুইপিং করে নিরাপত্তা নিশ্চিত করছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed