এনইউ’র অনার্স ১ম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৫-১৬, ২০১৪-১৫ এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৭ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। ইতোপূর্বে ২৭ আগস্ট প্রকাশিত অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি বাতিল করা হয়েছে।
এ পরীক্ষার সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed