কানাইঘাটে সৎ মা’র হাতে প্রাণ গেল শিশুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট পল্লীতে আফছানা বেগম (৪) নামে এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎ মা নাছিমা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে কানাইঘাটের বাহাইছড়া গ্রামের এ ঘটনা ঘটে। আফছানা ওই গ্রামের মোহাম্মদ আলমগীরের হোসেনের মেয়ে।
স্থানীয় জানায়, নাছিমা তার সৎ মেয়ে আফছানাকে সহ্য করতে পারতেন না। মেয়ের বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই নির্যাতন শুরু করতেন। এ কারণে কয়েকবার স্বামীর রোষানলেও পড়তে হয়েছে তাকে। মেয়ের বাবা ডাক্তার দেখাতে গেলে সৎ মা তাকে হত্যা করে।
সোমবার একা ঘরে শিশু আফসানাকে গলাটিপে হত্যার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা নাছিমাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, শিশু আফছানার গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলাটিপে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় অভিযুক্ত সৎ মা নাছিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed