মাওলানা তবারক আলী আর নেই
বিশেষ সংবাদদাতা : সিলেট সদর উপজেলার রাজারগাঁও মখজনুল উলুম দারুল হাদীস মাদ্রাসার সাবেক মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মওলানা তবারক আলী আর নেই। সোমবার (২৫সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিলাহি——রাজেউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর এবং ৪ছেলে, ১মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। সোমবার বাদ জোহর রাজারগাঁও মখজনুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। জানাযায় এলাকার আলেম ওলামা, ছাত্র-শিক্ষক, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, হাটখোলা ইউপির বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুশাহিদ আলীসহ হাজার-হাজার মানুষ অংশ গ্রহন করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমেরই সুযোগ্য সন্তান মাওলানা সালেহ আহমদ। পরে মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
সিলেটের ঢাকা উত্তর রানাপিং জামেয়া আরাবিয়া হোসাইনিয়া মাদ্রাসা থেকে শিক্ষা সমাপন করে মাওলানা তবারক আলী কর্মজীবনে রাজারগাঁও মখজনুল উলুম উলুম মাদ্রাসার শিক্ষক ও মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভোগছিলেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed