মৌলভীবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর এলাকা থেকে রোববার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) সদস্যরা অভিযান চালিয়ে ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা – মৌলভীবাজার জেলার সদর উপজেলার বাদেফতেপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. শাহিন মিয়া(৪০), অপর জন একই গ্রামের আব্দুল আহাদের ছেলে মো. রাজু আহমদ (২৪)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর বিশেষ একটি দল জেলার সদর থানার সরকার বাজার সংলগ্ন মানিক মিয়ার বাড়ির উত্তর পাশে ইটের রাস্তার উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ৩৬৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৪৬ হাজার টাকা। আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, দুস্কৃতিকারীরা ইয়াবা ট্যাবলেট তাদের নিকট মজুদ রাখে। পরে সুযোগ বুঝে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গঠিত নেটওয়ার্কের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করত। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীদের মৌলভীবাজারের সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed