মাত্র ৩৪৫০ টাকায় সোলার সিস্টেম
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ৩৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে সোলার সিস্টেম। এটি ‘এক্সপার্ট সোলার সিস্টেমে’র তৈরি। এটি বিক্রি ও পরিবেশন করছে আরএফএল। এতে ৬ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
দিনের বেলায় জানালা, বারান্দা কিংবা ছাদে রেখে দিলে এতে চার্জ হবে। সম্পূর্ণ চার্জ হলে এতে ৩ টি এলইডি বাতি এবং একটি ইউএসবি ফ্যান চালানো যাবে। এছাড়াও এটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে। ডিভাইসটিতে চার্জার লাইট হিসেবেও কাজ করবে।
যদি তিনটি তিন ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা হয় তবে এতে ২ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে তিন ওয়াটের একটি বাতি জ্বালালে ৫ থেকে ৬ ঘণ্টা ব্যাকআপ পাবেন।
সোলার সিস্টেমটিতে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed