রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে যুব মহিলা লীগের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলা শাখা। রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ সিলেট জেলার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য নাজনীন আক্তার কনা, সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা, ডা. জসিম উদ্দিন আহমদ, আমিনা বিবি, নিলু রাণী দাস, লিপি বেগম, ময়না সরকার, সায়েম আহমদ, সাজু মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। তাদের ঘর-বাড়ী জ্বালিয়ে ও গুলি করে বাংলাদেশে আসতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশের ওপর চাপ বাড়ছে।
অবিলম্বে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে হবে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করে অধিকার ফিরিয়ে দিতে হবে। এজন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের কোনো বিকল্প নেই।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed