Main Menu

ছবি এঁকে রোহিঙ্গাদের পাশে সিকৃবি আর্ট ক্লাব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে আসা মায়ানমারের রোহিঙ্গা জনগোষ্টির প্রতি সহমর্মিতা প্রকাশ করে ছবি এঁকে রাস্তায় দাঁড়িয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আর্ট ক্লাব। শুক্রবার দুপুরে আর্টক্লাবের চিত্রশিল্পীরা তাদের চিত্র প্রদর্শনী ও মানববন্ধনের আয়োজন করে। চিত্রের মাধ্যমে রোহিঙ্গাদের তাদের দেশ মায়ানমারে ফিরিয়ে নেয়ারও আহবানও জানানো হয়। এছাড়াও আর্টক্লাবের বিভিন্ন চিত্রে রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণের গল্পও ফুটে উঠেছে।

মানববন্ধন শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে সকলের মাঝে সচেতনতামুলক বক্তব্য রাখেন আর্ট ক্লাবের আহবায়ক সমীর মিত্র। তিনি বলেন, “মানুষের অমানবিক মৃত্যু কখনো কাম্য নয়। শুধু বাংলাদেশ নয় রোহিঙ্গাদের সাহায্যার্থে সারা বিশ্ব বিবেকের এগিয়ে আসা উচিত।” আরো বক্তব্য রাখেন তৌহিদুর রহমান, আলভী, সৈয়দ জাহিদ, আল ইফাজ লাবনসহ আর্ট ক্লাবের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed