রাজনগরে ট্রাকচাপায় নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকচাপায় ঝুনু রানী দেবী (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার চাটুরা গ্রামে দ্রুতগতির একটি ট্রাক (সিলেট ট ১১-০৪৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বপন দেবের স্ত্রী ঝুনু রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
রাজনগর থানার ওসি শ্যামল বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed