ছাতকে বাসের ধাক্কায় পিকআপ খাদে, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার বোকার ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের বাসিন্দা আব্দুল করিম (৫৫) ও একই উপজেলার সিংচাপইর ইউনিয়নের জামক গ্রামের আব্দুল হক (৩৫)।
আহতদের মধ্যে এক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দুই জনকে ছাতকের কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে ছাতক উপজেলার ধারণবাজার থেকে ১৫ জন দিন মজুর কাজ শেষে একটি পিকআপে করে জাউয়াবাজার যাচ্ছিলেন। রাত ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের বোকার ভাঙ্গা এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পিকআপকে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ১২ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিম ও আব্দুল হককে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি আতিকুর রহমান দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed