অনুমোদন পেলো পুলিশের ‘এন্টি টেররিজম ইউনিট’
বৈশাখী নিউজ ডেস্ক : সন্ত্রাস দমনে ‘এন্টি টেররিজম ইউনিট’ নামে পুলিশের একটি নতুন ইউনিটের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই ইউনিট পুলিশের সাংগঠনিক কাঠামোতে যুক্ত হয়ে ‘খুব শিগগিরই’ মাঠে নামবে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান।
জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে এই ইউনিট সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে জঙ্গি দমনে পুলিশের ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধির পেক্ষাপটে গত বছর ১৬ ফেব্রুয়ারি একজন উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) নেতৃত্বে এই ইউনিটের যাত্রা শুরু হয়।
নতুন ইউনিটের নেতৃত্বে থাকবেন আরও উচ্চ পদের একজন কর্মকর্তা, অতিরিক্ত মহাপরিদর্শক। তার সঙ্গে একজন ডিআইজি, দুইজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার, দশজন অতিরিক্ত পুলিশ সুপার ও ১২ জন সহকারী পুলিশ সুপার থাকবেন।
এছাড়া ৭৫ জন পরিদর্শক, ১২৫ জন উপ-পরিদর্শক, ১৪০ জন সহকারী উপ-পরিদর্শক ও ২০০ কনস্টেবল থাকবেন। সিস্টেম এনালিস্ট, সহকারী প্রোগ্রামার ও অফিস সহকারী মিলিয়ে থাকবেন ১০ জন।
নতুন এই ইউনিটের জন্য ১৬টি জিপ গাড়ি, সোয়াট ভ্যান, অ্যাম্বুলেন্স, প্রিজন ভ্যান, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারসহ (এপিসি) ৪১টি গাড়ি থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে মঙ্গলবার প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে দেওয়া চিঠিতে এসব তথ্য পাওয়া গেছে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed