রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ইমাম সমিতির মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বুধবার (২০ সেপ্টেম্বর) নগরীর পশ্চিম মেডিকেল রোডের পিডিবি পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মাওলানা সালিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গির আলমের পরিচালনায় মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শফিকুল ইসলাম শফি, সমাজসেবী মোস্তফা কামাল, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা নোমান আহমদ, পিডিবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামসুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, প্রিন্সিপাল মাওলানা তরিকুল হক ইদ্রিছ, মাওলানা শাহাজাহান আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুলাহ, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed