জগন্নাথপুরে দুই যুবক নিখোঁজ
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকা থেকে দুই যুবক নিখোঁজ রয়েছে। এরমধ্যে মানসিক ভারসাম্যহীন পৌর এলাকার ইকড়ছই গ্রামের রেদোয়ান গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
অপর দিকে কেশবপুর বাজারস্থ এসিআই ও ড্যানিস কোম্পানির এসআর আলমগীর গত ৮দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই যুবকের স্বজনদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে।
জানা যায়, জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার মৃত বাদশা মিয়ার মানসিক ভারসাম্যহীন ছেলে রেদোয়ান আহমদ (২৭) পৌর এলাকা থেকে গত ২৯ আগষ্ট নিখোঁজ হয়। এব্যাপারে থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।
নিখোঁজ রেদোয়ানের ফুফু আনোয়ারা বেগম বলেন, এতিম পিতা মাতা হারা সন্তান রেদোয়ানকে ছোটবেলা থেকে আমি কুলে পিঠে করে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। ছেলেটি মানসিক ভারসাম্যহীন। গত ২১ আগে হারিয়ে গেছে।
আজোও তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন তিনি।
অপর দিকে পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত চেয়াগ আলীর পুত্র আলমগীর হোসেন গত ১১ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে একটি কোম্পানির পন্যের সেল দিতে গিয়ে নিখোঁজ হয়। সে স্থানীয় কেশবপুর বাজারস্থ এসিআই ও ড্যানিস কোম্পানির এসআই’র দায়িত্বে নিয়োজিত রয়েছে।
নিখোঁজ আলমগীরের বড় ভাই আবু তাহের জানান, প্রতিদিনের মতো কোম্পানির কাজে বাড়ি থেকে রেব হয়েছিল আলমগীর। রাতেও বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে আমরা তার সঙ্গে থাকা মুঠোফোনে যোগাযোগ করি। কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আত্মীয় স্বজন সহ পরিচিত সব জায়গায় অনেক খোজঁখুজি করেও তার কোন সন্ধান আমরা পাইনি। তার চিন্তায় পরিবারের সবাই দুঃশ্চিতায় রয়েছেন। এব্যপারে থানায় একটি জিডি করেছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, নিখোঁজ দুই যুবকের সন্ধানে পুলিশ কাজ করছে।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed