Main Menu

বিশ্বনাথে ৫ জুয়াড়ি আটক

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার হাবড়া বাজার সংলগ্ন চরচন্ডী গ্রামের রইছ আলীর বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। ওই রাতেই থানা পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আটককৃতরা হলেন- উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের মৃত মুছন আলীর পুত্র মতছির আলী (৪৫), ছত্রিশ গ্রামের তহির উল্লার পুত্র সিরাম উদ্দিন (৩৫), একই গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (৩৮), ইজ্জত উল্লাহ’র পুত্র ইউনুছ আলী (২৫), দশঘর ইউনিয়নের নেহালের নোয়াগাঁও গ্রামের মৃত মনাফ আলীর ছেলে আবদুল কাদির (৩৫)।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed