Main Menu

শাবির ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস।
তিনি আরও জানান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে সভাপতি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিবুল আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল গণি বলেন, বিষয়টি শুনেছি। আমরা সকলের সহযোগিত চাই। অতি শীঘ্রই মিটিং করে কাজ শুরু করব।
বিকাল ৩টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed