Main Menu

ছাত্রলীগ কর্মী মাসুম হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে পৃথক অভিযানে ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে চালিবন্দর ও কাস্টঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত দুই আসামী হচ্ছে- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কাজলগঞ্জ গ্রামের গোপাল চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র (১৮), সে কাস্টঘর ৬৬ নং বাসার বাসিন্দা এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়বন্দ হাসিনাবাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে। আলী আহমদ জুয়েল (১৯), নগরীর সুগন্ধা ১৩ নং বাসার বাসিন্দা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন দুই আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আলী আহমদ এজাহার নামীয় ১০নং আসামি এবং গৌতম মামলার এজাহারনামীয় ৮নং আসামি। মামলার অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়া এলাকায় জাকারিয়া মো. মাসুমকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গত বৃহস্পতিবার মধ্য রাতে নিহতের মা বাদি হয়ে টিটু চৌধুরীকে প্রধান আসামী করে ১০ ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

Share





Related News

Comments are Closed